পোড়ামুখির সোনার নোলক
পোড়ামুখির সোনার নোলক Original price was: 200৳ .Current price is: 120৳ .
Back to products
ইসরাইলের বন্দিনী
ইসরাইলের বন্দিনী Original price was: 500৳ .Current price is: 300৳ .

আল কুরআনের কাব্যানুবাদ – প্রিমিয়াম

পৃষ্ঠা: 800

সংস্করণ: ১ম প্রকাশ, ২০২১

দেশ: বাংলাদেশ

ভাষা: বাংলা

1,500৳ 

আমাদের স্টকে নতুন এসেছে..

🚚 সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি

💵 পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন

বিবরণ

‘আল কুরআনের কাব্যানুবাদ’ বাংলাভাষায় রচিত কুরআনের বিশুদ্ধ ও পূর্ণাঙ্গ কাব্যানুবাদ। আলেম লেখক ও কবি মুহিব খান অনূদিত এ রচনা বাংলাভাষার সাহিত্যে একটি ঐতিহাসিক ও গৌরবময় সংযোজন। বাংলা মুসলিম সভ্যতার অন্যতম ও বিরল রচনাকীর্তিও এই গ্রন্থ। এটি কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এই রচনা। ভাবানুবাদ বা মর্মানুবাদ নয়, পূর্ণাঙ্গ কুরআনের বিশুদ্ধ মূলানুগত্ব এ কাব্যানুবাদের বৈশিষ্ট্য। কুরআনের তরজমা সহজে পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত কার্যকরী, ফলদায়ী ও উপযোগী এই গ্রন্থ। কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ হয়েছে এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের জন্যই এ কাব্যানুবাদটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ্য।
.
আল কুরআনের কাব্যানুবাদের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :
* কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ধারাবাহিক কাব্যানুবাদ; বিক্ষিপ্ত বা আংশিক নয়।
* কুরআনের তুলনামূলক বিশুদ্ধ, বিপুল গবেষণালব্ধ ও নির্ভরযোগ্য কাব্যানুবাদ; আবেগ বা অনুমানভিত্তিক নয়।
* কুরআনের মূলানুগ কাব্যানুবাদ; সারসংক্ষেপ বা ভাবার্থ নয়।
* কুরআনের প্রতিটি আয়াত থেকে আয়াতের ধারাবাহিক স্বতন্ত্র অনুবাদ; মিশ্রিত নয়।
* কুরআনের বিশেষ বিশেষ ছন্দসমৃদ্ধ সুরা ও আয়াতসমূহের অনুবাদ সেরকম বিশেষ ছন্দ ও অন্ত্যমিলেই করা হয়েছে। যথা : সুরা আর-রাহমান, সুরা তাকভির ও অন্যান্য।
* যথার্থ কাব্যমান এবং উচ্চতর ভাষা ও সাহিত্যমান-সম্পন্ন কাব্যানুবাদ; ছন্দ-গোঁজামিল বা অনুত্তীর্ণ সাহিত্যমানপূর্ণ নয়।
* একইসাথে দীর্ঘ সময়লব্ধ ও দ্রুততম সময়ে সম্পন্ন একটি কর্ম। এর শুরু ও সমাপ্তির ব্যাপ্তিকাল প্রায় ১৭ বছরের হলেও কাজটি সুসম্পন্ন মাত্র ৮ মাসে।
* কবিতায় অনুবাদ বলে দুরূহ, দুর্বহ ও জটিল নয়; বরং সহজ, সাবলীল ও সুরময় এর রচনাধারা।
* কুরআনের আরবি লিপির পাশাপাশিই উৎকীর্ণ এর কাব্যানুবাদ; ফলে যেকোনো মানুষের পক্ষেই এর পাঠ কুরআনের তরজমাপাঠের মতোই আনন্দ ও ফলদায়ক।
* কুরআনের অর্থ পড়া, বোঝা ও মুখস্থ করার জন্য অত্যন্ত দরকারি ও উপযোগী এ রচনা। বিশেষত ছোট-ছোট সকল সুরা ও গুরুত্বপূর্ণ আয়াতসমূহ শিশুদের মুখস্থ করানোর জন্য এর কাব্যানুবাদ অত্যন্ত কার্যকরী।
* ‘বিশুদ্ধ, পূর্ণাঙ্গ, মূলানুগ ও সাহিত্যমানসম্পন্ন’—এ সকল বৈশিষ্ট্যযোগে এটি শুধু বাংলাভাষার নয়, বিশ্বের যেকোনো ভাষায় কুরআনের প্রথম কাব্যানুবাদ। এটি দাবি নয়, আমাদের অনুসন্ধান।
.
প্রিমিয়াম এডিশনে ১২০ গ্রাম ম্যাট পেপারে উন্নত বাঁধাই, ২ রঙা ছাপা; সঙ্গে প্রোটেক্টেড শক্ত বক্স ও বহন করার জন্য সুদৃশ্য একটি ব্যাগ।

বিস্তারিত দেখুন

পৃষ্ঠা: 800

সংস্করণ: ১ম প্রকাশ, ২০২১

দেশ: বাংলাদেশ

ভাষা: বাংলা

  • আমাদের দোকান থেকে সরাসরি নিতে পারবেন

আজই অর্ডার করে আমাদের দোকান থেকে পিকআপ করুন

ডেলিভারি চার্জ

ফ্রি

  • ঢাকার ভিতরে হোম ডেলিভারি

প্রথম ১ কেজির জন্য। পরবর্তী প্রতি কেজিতে ২০টাকা অ্যাড হবে।

১-২ দিন

৳ ৭০

  • ঢাকার বাহিরে হোম ডেলিভারি

প্রথম ১ কেজির জন্য। পরবর্তী প্রতি কেজিতে ২০টাকা অ্যাড হবে।

২-৩ দিন

৳ ১৩০

কাস্টমার রিভিউ

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.